হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে আ.লীগের ৪ নেতাকর্মীসহ ৮ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক মামলার চার আসামি, মাদক মামলার একজন, পরোয়ানাভুক্ত দজিন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা মিয়া (৩৮), শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেক হোসেন (৩২), শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ খান (৪৯) এবং চুন্টা ইউনিয়ন যুবলীগের কর্মী নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ২৪ পিস ইয়াবাসহ আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের বলেন,

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমই

রাঙামাটিতে রাতভর অভিযানে আ. লীগের ২১ নেতাকর্মী আটক

সীতাকুণ্ডে মরণফাঁদ ‘নামার বাজার’ আন্ডারপাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

টেকনাফে ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা

কক্সবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

আ.লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল

চট্টগ্রামে আ.লীগের দুর্বৃত্তায়ন ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

সংকট কাটিয়ে আলো ছড়াচ্ছে চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প

বাঁশখালীতে সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে মানুষ