হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনার বিচার শেষ কবে হবে জানালেন মাহফুজ আলম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছি, যে বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কাজ শুরু করেছি। আপনারা জানেন আগামী সপ্তাহে খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছে তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন। এরই সাথে সাথে অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, ট্রাইব্যুনাল একটিভ আছে। আশা করি যে যারা যারা যেখানে যেখানে আমাদের ছাত্র-জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচারের কার্যক্রম এগিয়ে নিবেন।

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আপনার জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে একটা সনদের স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। যে রাজনৈতিক দলগুলো বসে, সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্বেও একটা ডকুমেন্টে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভেতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা হলো।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত