হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদা না পেয়ে হত্যার হুমকি, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক মো. জাফর ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবার ফোন করে চাঁদা দাবি করা হয়।

জাফর জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির সামনে আসে। একপর্যায়ে ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। ওই কক্ষে তখন কেউ ছিলেন না। গুলি ছোড়ার পরপরই তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

স্থানীয় সূত্রের অভিযোগ, নগরের বিভিন্ন এলাকায় ‘বড় সাজ্জাদ’-এর নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করে আসছেন রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে।

ওসি আরো বলেন, অভিযুক্ত রায়হান ও ঘটনার শিকার জাফরের বাড়ি রাউজান উপজেলায়। তারা পরস্পরকে চেনেন। এ ঘটনায় মামলা করতে জাফরকে থানায় আসতে বলা হয়েছিল। পরিবারের সঙ্গে আলোচনা করে সোমবার সন্ধ্যার পর মামলা করতে আসার কথা থাকলেও এখনো কেউ থানায় এসে মামলা করেননি।

এমই

ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, আহত ৪

বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই ক্যাডার আটক

ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণকাজ বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে

এনসিপি নেতার যাতায়াত ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অর্থসংকটে একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত