হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলটির মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা এই মশাল মিছিল করেন।

মিছিলটি শুরু হয়ে নবীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য মো. হযরত আলীর সভাপতিত্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মো. আল মামুন, মো. ইকবাল হোসেন, আশরাফ হোসেন রুবেল, রাজু খান, রুবেল আকরাম প্রমুখ।

বক্তরা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। নিরপেক্ষ জনমতের ভিত্তিতে ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান