হোম > সারা দেশ > চট্টগ্রাম

জিয়ার শাহাদাতবার্ষিকী স্মরণে বিটিভি চট্টগ্রামে বিশেষ প্রামাণ্যচিত্র

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী স্মরণে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। ২৬ মে কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনটি উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিতব্য উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র। তার জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘স্বাধীনতার ঘোষক জিয়া’ প্রচার করা হবে। এছাড়া ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’ আলোচনা অনুষ্ঠানও রয়েছে। এ আলোচনায় থাকছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ।

বিটিভি চট্টগ্রাম সূত্রে জানা যায়, এছাড়া থাকছে কবিতাপাঠ এবং সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহিদ জিয়া’। বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমরা কমল কুঁড়ি’। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উক্তি সংবলিত বিশেষ গ্রাফিক্স ভিডিও ওই দিন সম্প্রচার করা হবে।

মো. ঈমাম হোসাইন জানান, জুলাই প্রজন্মসহ সব বয়সিদের মাঝে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমুখী কর্ম ও জীবন সফলভাবে তুলে ধরতেই রাষ্ট্রীয় এই চ্যানেল এবার ভিন্নধর্মী ও নানামুখী অনুষ্ঠানের আয়োজন করেছে।

জেডএম

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত

পরশুরাম পাইলট স্কুলের শিক্ষার্থীদের ৮২ বছর পর পুনর্মিলনী

সিন্ডিকেটের কারসাজিতে চট্টগ্রামে নষ্ট বিপুল চামড়া

‎নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার ‎

রামগড়ে অপহরণের পর দুই মোটরসাইকেল চালককে নির্যাতন

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

লালদীঘির চারপাশে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা আসলাম চৌধুরীর