হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শাহবাগীদের বিক্ষোভের চেষ্টা জনতার প্রতিরোধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে শাহবাগপন্থি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি জনতার প্রতিরোধে মুখ থুবড়ে পড়ে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাধারণ জনতার প্রতিরোধের মুখে পড়ে শাহবাগীরা।

বুধবার প্রেস ক্লাব চত্বরে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ জামায়াত নেতার মুক্তির বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠন একই স্থানে উপস্থিত হয়ে তাদের কর্মসূচি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং একে অপরের প্রতি উচ্চবাচ্য শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই প্লাটুন ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়নি।’

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ