হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপারেশন ডেভিল হান্ট: খাগড়াছড়িতে গ্রেপ্তার ১৩

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আরো ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত ৪ দিনে ৩৪ জনকে গ্রেপ্তার করা হলো।

জেলা পুলিশ জানিয়েছে, খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

এর মধ্যে পানছড়ির ২ জন, মাটিরাঙার ৩ জন, খাগড়াছড়ি সদরের ১ জন, দীঘিনালার ৩ জন, লক্ষ্মীছড়ির ২ জন ও রামগড়ের ২ জন রয়েছেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিন-রাত অভিযান পরিচালনা করছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে জানান তিনি।

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

আটকের গুঞ্জনের মধ্যে নজরদারিতে পুলিশ কর্মকর্তা, জব্দ দুই ফোন

কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রেল খাতের দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: আতিকুর রহমান

বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১১

পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী, শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান হেলমেটধারী