হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে এবার রাশেদ নামে (৪০) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা লাল মিয়ার বাড়ির প্রয়াত বদরুদ্দোজার ছেলে ও দুই সন্তানের জনক।

নিহতের চাচা আবদুল মাবুদের ভাষ্য, রাশেদ তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত ৫ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার খালাতো বোন দরজা খুলে দেয়নি, সেখানে যাওয়ার খবর তার পরিবারকে জানিয়েছিল। পরে সকালে তার লাশ পাওয়া গেছে বলে খবর দেওয়া হয়। আমরা ধারণা করছি ডাকাত সন্দেহে স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে।

মোরশেদ আলম নামে ফটিকছড়ি উপজেলার স্থানীয় এক বাসিন্দা বলেন, স্ত্রী মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলতেন। যে কখনো রং মিস্ত্রির হেলপার আবার কখনো রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতো। তাকে রাউজানে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ফটিকছড়ির একজন লোক রাত ৩টার দিকে উরকিরচরস্থ খালাতো বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। ওই বাড়িতে তার খালাতো বোন ও তার জা ছিল। মানসিক ভারসাম্যহীন হওয়ায় দরজা খুলে দেয়নি। স্টোক করে মারা গেছে। আঘাতের চিহ্ন থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘরের সামনে সিঁড়ি ছিল, পড়ে যাওয়ার কারণে মুখে আঘাত পেয়ে রক্ত বের হয়েছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল