হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরাকান আর্মির হাতে আটক আরো ৭ জেলে

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতা বাদী সংগঠন আরাকান আর্মির হাতে আবারো সাত জেলে আটক হয়েছে।

বুধবার ২৯ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি বলেন, টেকনাফ পৌরসভার কে কে পাড়ার শাওন এর মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা সাত জেলেকে আটক করে নিয়ে যায়।

টেকনাফ কে কে পাড়ার জেলে নেতা ইমাম হোছাইন বলেন, টেকনাফের কে. কে. পাড়া ঘাট থেকে গতকাল সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়।

মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম জানায়, উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সন্ধ্যা ৭টার দিকে একটি কাঠের নৌকায় করে সাগরে টহল দেয়। টহল চলাকালীন রাতে টেকনাফ থেকে আসা একটি কাঠের নৌকা উপকূলরেখা থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে আরাকান অঞ্চলের মংডু টাউনশিপের কাছে সাগরে মাছ শিকার করতে দেখা যায়। এ সময় উক্ত মাছ ধরার নৌকাটি সহ ৭ জন জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয় টি শুনেছি বলে জানান।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭