হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২ টায় রেলওয়ে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতনদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, মঙ্গলবার সকাল দশটায় মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত এক ব্যক্তির ট্রেনে কাটা পড়া লাশ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহালে দেখা যায় মাথাসহ লাশের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের শরীরে কালো প্যান্ট ও সাদা কালো চেক শার্ট ছিল।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ