হোম > সারা দেশ > চট্টগ্রাম

মসজিদের খতিবকে কুপিয়ে জখম, আটক ১

জেলা প্রতিনিধি, চাঁদপুর

হামলাকারী মো. বিল্লাল হোসেন

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় বাইতুল আমান মসজিদের খতিব আ ন ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক মুসল্লি। শুক্রবার জুমার নামাজ শেষে ঘটনাটি ঘটেছে। গুরুতর খতিবকে চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী মো. বিল্লাল হোসেনকে মুসল্লীরা গণধোলাই দিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

একাধিক মুসল্লি জানায়, জুমার নামাজ শেষে মুসল্লিরা ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করেই হামলাকারী এলোপাতাড়ি কোপাতে থাকে। ইমাম সাহেবকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হামলাকারী তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, আমার নবীজিকে অবহেলা করে কথা বলেছেন ইমাম সাহেব। এর জন্য তার উপর হামলা করেছি। তবে আইন নিজের হাতে নেয়া ঠিক হয়নি।

বিক্ষুব্ধ মুসল্লিরা জানান, হামলাকারী বিল্লাল জঙ্গি টাইপের লোক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য। সে ইমাম সাহেবকে হামলা করার পূর্ব প্রস্তুতি নিয়েই মসজিদে চাপাতি নিয়ে এসেছেন। তার আঘাতে ইমাম সাহেবের এক কান কেটে গেছে। গলায় জখম হয়েছেন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, বিষয়টি ধর্মীয় হওয়ায় আমরা খুবই বিচক্ষণতার সাথে দেখছি।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ