হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি-টেন্ডারবাজিমুক্ত আধুনিক হাতিয়ার অঙ্গীকার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আধুনিক হাতিয়া গড়তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ইভটিজিংসহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়ায় এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় এ গণসমাবেশে অনুষ্ঠিত হয়। এ সভায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেত্রী শামীমা আজিম, বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আব্দুর রহিম, পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

ফজলুল আজিম আরো বলেন, হাতিয়াকে নদীভাঙন রোধে বেঁড়িবাধ নির্মাণ, পর্যটন এলাকা নিঝুম দ্বীপের চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ সড়কগুলোকে ফোরলেনে উন্নীত করা হবে। এখানে জলবায়ুর উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে।

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা