হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ২১৪ রোহিঙ্গা উদ্ধার, ট্রলার জব্দ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ২১৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে ধরতে পেরেছে বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ 'বানৌজা দুর্জয়'। এই রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে পালিয়ে ট্রলারে উঠেছিল। এফভি কুলসুমা নামের ওই মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে। মঙ্গলবার রাতে আইএসপিআরের সহকারি পরিচালকের পক্ষে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।

আইএসপিআর জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ ‘এফভি কুলসুমা’ নামে ওই মাছধরার নৌকার কাছে পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে।

ওই সময় নৌকাটি তল্লাশি করে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক।

এর আগে ট্রলারটি সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর বলছে, নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারি সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করেছিল, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এই বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য