হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে; আমরা দেখছি, সেই সরকার বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে কেড়ে নিচ্ছে। আমরা দেখেছি, বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় আত্তীকরণ করা হয়েছে । যেভাবে প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হচ্ছে, একদলীয়করণ করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় দখল করা হচ্ছে। যেখানে প্রার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে নেওয়া হয় না । ১৮তম জনকে নেওয়া হয় শুধু দলীয় বিবেচনায় ।

আজ বুধবার কুমিল্লা লালমাই উপজেলা বাগমারা মাঠে এনসিপি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি পরবর্তী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে এনসিপি সরকার গঠন করে মানুষের চাওয়াগুলোকে পূরণ করবে । আপনারা প্রতিটি ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপির দাওয়াত পৌঁছে দেবেন । আপনাদের জন্য আমরা সব সময় লড়াই করে যাব ।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা তরুণ প্রজন্মের জন্য একটা নিশ্চিত নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই । আমরা চাই এমন একটা বাংলাদেশ, যেখানে চাকরি পাইতে ঘুষ দেওয়া লাগবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, প্রত্যেকটি মানুষ নাগরিক হিসেবে তার মর্যাদা লাভ করবে । তার পূর্বপরিচয় সে কৃষকের সন্তান নাকি? কামারের সন্তান নাকি? খেটে খাওয়া মানুষের সন্তান নাকি? দিনমজুরের সন্তান কলকারখানা শ্রমিকের সন্তান, সচিবের সন্তান সেইটা তার যোগ্যতাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না ।

এছাড়া বুধবার কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ উপজেলার এনসিপির দুটি পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির, যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ।‌

এমএইচ

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

পটিয়ায় ৩০ মণের আদরের দাম ১০ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

চট্টগ্রামে পশুর হাট নিয়ে ইজারাদারদের দুই গ্রুপে বিরোধ

বিয়ের আনন্দে নয়, বিষাদের সুরে চার ভাইয়ের বিদায়

চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

ক্রেতা ও বিক্রেতা শূন্য ভোলাচং পশুর হাট