হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সকল পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও উপজেলা প্রশাসন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে ১০ জুলাই বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া যাবে না ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা কঠোরভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে ।

জরুরি নির্দেশনায় ইজারাদারদের সতর্ক করে বলা হয়েছে বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশি। এসময় ঝরনায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোন ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেডএম

কাপ্তাইয়ে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, বান্দরবানে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির নগরজীবন

সবার জন্য উন্মুক্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা