হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে একটি গোলাপ ফুল উপহার দিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, এই দেশে এখন প্রয়োজন অরিজিনাল নেতার, হাইব্রিড নেতার প্রয়োজন নেই ।

শনিবার কুমিল্লায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে বাখরাবাদ মন্ত্রীর খামার প্রকল্প দেখতে গিয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী কুসিক প্রশাসককে আরো বলেন, আমি বিশ্বাস করি তোর (ইউসুফ মোল্লা টিপু) কর্মকাণ্ডে মানুষের মধ্যেও অনেক উৎসাহ জন্ম নিয়েছে । আজকে যেমন তোকে ফুলের মত পবিত্র ফিল হচ্ছে বাকি জীবনটাও যেন মানুষ পবিত্র ফিল করে ।

এর আগে শনিবার সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি র্যালিতে অংশ নেন এবং র্যালি শেষে বিভিন্ন মেলার বিভিন্ন ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা করবে।

জেডএম

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি