হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেমিকের চোখ-হাত-পা বেঁধে নখ তুলে নিলো প্রেমিকার পরিবার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের কর্ণফুলীতে ফোনে ডেকে নিয়ে চোখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে তুলে ফেলা হয় হাত ও পায়ের নখ। এ নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিল খার হাট এলাকা থেকে স্বজনরা ঐ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এর আগে শুক্রবার রাতে বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাটের একটি ভাড়া বাসায় পুরনো প্রেমিকা পোশাক কর্মী হাবিবা আক্তারের (২৩) ডাকে সাড়া দিতে গিয়ে এ ভয়াবহ নির্যাতনের শিকার হন যুবক মোহাম্মদ আলমগীর (২৮)।

মারধরের শিকার আলমগীর বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুরের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি পেশায় বাস চালক।

তার স্বজনরা জানান, বড়উঠান ইউনিয়নের পোশাক কর্মী হাবিবা আক্তার তাকে প্রেমের ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। এরপর রাতভর আটকে রেখে বেধড়ক মারধর করে এবং চোখে গামছা বেঁধে হাত-পায়ের নখ তুলে নেয়।

আহতের বড়ভাই মো. জসিম উদ্দিন বলেন, আমার ভাই অপরাধ করলে পুলিশ-প্রশাসনের কাছে তুলে দিতো, কিন্তু অমানবিক নির্যাতন করবে কেন? আমার ভাই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এটার বিচার চাই।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার