হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল ইসলাম বিশাল (২১) উপজেলার ফান্দাউক গ্ৰামের নজরুল ইসলামের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফান্দাউক বাজারে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাহমুদুল ইসলাম। সোমবার সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। আজ লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল