হোম > সারা দেশ > সিলেট

সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, ৯ মে তাকে গ্রেপ্তার করে সৌদি আরব পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

১৪ মে আহমেদ আলী মুকিবকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশটির আদালত।

সূত্রে জানা গেছে , বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহমদ আলীর অবস্থান নিশ্চিত করা হয়নি।

এদিকে আহমেদ আলী মুকিবের সৌদি আরবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রবেশপত্রে জাল সিল মেরে মক্কায় ঢোকার সময় চেকপোস্টে ধরা পড়েন আহমেদ আলী। ৯ মে মক্কা প্রশাসন তার নামে দুটি মামলা করে। এর মধ্যে একটি অভিযোগ অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা, আরেকটি নকল সিল ব্যবহার করার অভিযোগ।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আহমেদ আলী মুকিব ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরাহ পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফেরেননি।

জেডএম

লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি

গ্রাফিতি মুছে ফেলার ঘটনা এনসিপির নেতার অপচেষ্টা: চসিক মেয়র

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ও ময়লা পানিতে দূষিত হচ্ছে পরিবেশ, খাল-বিল

মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না বাঁশখালীর লবণচাষিরা

রামুতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুর্বৃত্ত গ্রেপ্তার

আওয়ামী আমলে ২৩ কর্মকর্তার নিয়োগ-পদোন্নতিতে জালিয়াতি

‘শাওনের মতো মানুষকে বহিষ্কার করলে বুঝতে হবে বিএনপি বদলে গেছে’

পরীক্ষায় উত্তরপত্র না দেখানোয় সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা

তনু হত্যায় আরেক সন্দেহভাজনের সন্ধান