হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

আমার দেশ অনলাইন

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার দুপুরে উপজেলার উপকূলীয় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারাবটতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, বকেয়া মণি (৮), ও হুরিফা জান্নাত (৫)।

তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। হুরিফা জান্নাত চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার চারাবটতলী গ্রামের মিরাজ উদ্দিনের মেয়ে। আর মণি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে বাড়ি পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই বোন।

অনেকক্ষণ খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে স্বজনেরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মায়ের হজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৪

সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে গুলি, আহত ২

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনার জব্দ

লাইসেন্স না থাকায় ২ হাসপাতালের জরিমানা, বহির্ভূত কর্মকাণ্ডে একটি সিলগালা

লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় দুই ছাত্রদল নেতা আহত

জঙ্গল সলিমপুরে ক্যাম্প করে নানামুখী সংকটে পুলিশ-র‌্যাব

নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার

বিগত নির্বাচনে ১৩৩ জন ঋণখেলাপি অংশ নেন: ড. রেজাউল

প্রধান শিক্ষিকাকে মারধর, সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা-শোকজ