হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘গুম ও হত্যার দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

জেলা পরিষদ প্রশাসক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম । ছবি: আমার দেশ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা বিরোধী দলের হাজার হাজার নিরপরাধ নেতাকর্মী-সমর্থককে গুম, খুন ও হত্যা করেছিল। তার এই হত্যাযজ্ঞ থেকে নিরপরাধ নারী শিশু এমনকি বৃদ্ধও রক্ষা পায়নি। সুতরাং এসব গুম-খুনের দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে।

রোববার সন্ধ্যায় নোয়াখালী হাতিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা-হামলা, জেল-জুলুম দিয়ে বিএনপিসহ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীকি জেলে বন্দি করে রেখেছিল। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এই সময় থানা, জেল আর কোর্টের বারান্দায় কেটেছিল। পতিত স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশে আসার দিবাস্বপ্ন দেখছে। আমরা ভারত সরকারকে বলেছি তাকে পাঠানোর জন্য। এ দেশের মানুষ তার কাছ থেকে সব গুম-খুনের হিসাব নেবে। দেশে ফিরলে তার স্থান হবে কারাগার। হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘তারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমাদের এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমাদের দলের ত্যাগ ও জনপ্রিয়তা দেখে একক প্রার্থী দেওয়া হবে। সবাইকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্বান্ত অমান্য করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’ হাতিয়ায় ১১টি ইউনিয়নে দলের প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আব্দুল হালিম, অ্যাডভোকেট সুমনসহ আরো অনেকে।

আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

এমএইচ

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ২

চাঁদপুরে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণ উদ্ধার করল ডিবি

বিএনপি নেতার ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, মিলল পিস্তল-গুলি ও ধারালো অস্ত্র

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’

উখিয়ায় বিএনপি নেতার ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, সড়ক অবরোধ

বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ

বাইউস্টে ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইউএন সম্মেলন

দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা