হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

চট্টগ্রাম ব্যুরো

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ প্রদর্শনী বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তরুণদের মধ্যে জলবায়ু সচেতনতা তৈরি ও পরিবেশ রক্ষায় তাদের নেতৃত্বের বিকাশ ঘটানোর মূল উদ্দেশ্য নিয়ে দৃষ্টি চট্টগ্রাম ও ইপসার (YPSA) যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনটিতে সার্বিক সহযোগিতা করেছে ‘সলিডার সুইস’, সুইজারল্যান্ড দূতাবাস ও ‘কল’ (CALL) প্রকল্প।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ জমির উদ্দীন, পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর প্রধান শামসুদ্দীন ইলিয়াস, জেলা মহিলা কিডা সংস্থার সহসভাপতি বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকটের কারণে বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে। এই সংকট মোকাবিলায় এবং স্থানীয় পর্যায়ে এর ক্ষতিকর প্রভাব রোধে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও সচেতনতাই পারে পরিবেশের টেকসই পরিবর্তন নিশ্চিত করতে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো-প্রধান শামসুদ্দিন ইলিয়াছ বলেন, জলবায়ু সংকট কোনো কাল্পনিক বিষয় নয়, বরং নদীভাঙন, তীব্র দাবদাহ ও জীববৈচিত্র্যের ক্ষতিই তার প্রমাণ। পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ে তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তরুণদের যেকোনো ইতিবাচক লড়াইয়ে গণমাধ্যম সব সময় পাশে থাকবে।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, ‘আমাদের দীর্ঘ ৩৩ বছরের যাত্রার মূল চালিকাশক্তিই হলো তরুণেরা। জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ সংকট আজ আমাদের সামনে, তা মোকাবিলায় তরুণদেরই নেতৃত্বের হাল ধরতে হবে। আমরা বিশ্বাস করি, চট্টগ্রামের মেধাবী তরুণদের হাত ধরেই জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব একটি ভবিষ্যৎ গড়ে উঠবে। ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ তরুণদের সেই সচেতনতা ও দায়বদ্ধতাকে আরও বেগবান করবে।

আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ইয়াসির সিলমী, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক বনকুসুম বড়ুয়া।

জেডএম

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার