হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীপথের কুখ্যাত ডাকাত কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মতলব উত্তরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীপথে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নৌযানগুলোতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতিকালে কিবরিয়া মিয়াজির পাঁচজন সহযোগীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল ফোন, একটি স্পিডবোট এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আত্মকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। জব্দ করা অস্ত্র ও আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। নদীপথে কোনো সন্ত্রাসী বা অপরাধীচক্রকে ছাড় দেওয়া হবে না।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান