হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরাকান আর্মির গুলিতে আহত সেই শিশু মারা গেছে

টেকনাফ সীমান্ত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

ছবি: আমার দেশ

দেশের আলোচিত টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা অবশেষে মারা গেছে। হুজাইফার মা সাবেকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১১ জানুয়ারি রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা।

আরাকান আর্মির ছোড়া গুলি সরাসরি এসে পড়ে তার গায়ে। এতে শিশুটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফের হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে সরাসরি রেফার করা হয় চমেকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি বিকেলে একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বিজিবি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) ভর্তি করা হয়।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শিশু হুজাইফার মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম।

কোটি টাকার প্রকল্পে প্রশ্নের মুখে সীতাকুণ্ড প্রজনন খামার

ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনের পর ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ লুটপাট

কচুয়ায় বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার লুট

চট্টগ্রাম বন্দর থেকে চসিকের রেকর্ড কর আদায়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু