হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে বিজিবির অভিযানে ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

স্টাফ রিপোর্টার

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।

শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি বড়জ্বালা বিওপির একটি টহলদল উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ভারতীয় অবৈধ ১,৭০৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এসব মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ৯৩লাখ ৮৩হাজার টাকা।

জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা করা হবে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমই

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে নিরাপত্তা প্রহরী উধাও

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ