হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকসহ বিএনপি নেতা আটক, ফাঁসানোর দাবি স্থানীয়দের

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টুকে (৫৪) মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পৌর ১০ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া মজুমদার বাড়ির পারুল বেগমের ঘর থেকে খোরশেদ আলম ভুট্টুকে আটক করা হয়।

তার কাছ থেকে দু’পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি খালি মদের বোতল ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে হাজীগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

এদিকে খোরশেদ আলম ভুট্টুকে আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও তার এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বিএনপির নেতৃবৃন্দসহ ওই এলাকার লোকজন জানান, তাকে (খোরশেদ আলম ভুট্ট) ফাঁসানো হয়েছে। এটি দলীয় ষড়যন্ত্র। যা দলীয় গ্রুপিং এর ফল।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ