হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এতে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

একই সঙ্গে সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতদের নামও ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, পিএইচপি শিপ স্ক্র্যাপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসিন চৌধুরী সভাপতি পদে এবং খাজা আজমীর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (শীতলপুর)-এর সালিম উদ্দিন সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে নির্বাচিত হন ফোর স্টার শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নুর উদ্দিন এবং চিটাগং শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের গাজী মোকাররম আলী চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেনÑজাহিদুল হক, তাসলিম উদ্দিন, এসএম নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবাইদা আসাদী, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লাহ সায়েদ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী এবং সদস্য রাসেল প্রধানিয়া ও আশরাফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নতুন কমিটি আগামী দুই মেয়াদে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবে।

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় ১০ জন গ্রেপ্তার

সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ