হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ লাখ টাকার মুক্তিপণে ছাড়া পেলেন সৃষ্টি ত্রিপুরা

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহরণকৃত খাগড়াছড়ি গুইমারার সৃষ্টি ত্রিপুরা। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে কালাপনি এলাকা থেকে তিনি ছাড়া পেয়েছেন। তবে কারা অপহরণের সাথে জড়িত তা নির্দিষ্ট করে বলতে পারেনি তিনি।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরা (৩৬) কে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এরপর তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সৃষ্টি ত্রিপুরার বাড়িতে গিয়ে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে কয়েক জায়গা পরিবর্তন করার পর রাতে মুক্তিপনের টাকা বুজিয়ে দেওয়া হলে রাতেই তাকে ছেড়ে দেয় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা।

মুক্তিপণ দিয়ে ছেলেকে মুক্ত করার বিষয়ে অলংগ্য ত্রিপুরা স্বীকার করলেও কত টাকা দিয়েছেন তা বলেননি। মুক্তিপণ দিয়ে অপহৃতকে উদ্ধারের বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী বলেন, ভিকটিম উদ্ধার হয়েছে জানি কিন্তু মুক্তিপনের বিষয়ে কিছুই জানিনা।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন