হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের দুই দিন পর শিশু আজমাঈনের লাশ উদ্ধার

প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লার বরুড়ায় নিখোঁজ হওয়ার দু'দিন পর আজমাঈন হোসেন (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটি লাশ উদ্ধার করা হয়।

নিহত আজমাঈন বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের (উত্তর পাড়া দিলা বাড়ি) মো. শাহজাহান হোসেন (সাজু) ও বিউটি বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ওড্ডা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করার সময় আজমাঈন নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে আবেদন জানানো হয়েছিল।

বুধবার বাড়ির নিকটস্থ একটি ডোবায় শিশুটির নিথর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। আদরের সন্তানকে হারিয়ে বাবা-মা বর্তমানে দিশেহারা।

এ বিষয় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, বাড়ির পাশে একটি গর্ত, কখন সে পড়েছে কেউ দেখেনি, বৃষ্টির পানি হওয়াতে তার লাশ ভেসে উঠে। পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার