হোম > সারা দেশ > চট্টগ্রাম

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী শহরের বাসাইল রেলক্রসিং এলাকায় আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী এবং বিকেলে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে কাঞ্চন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম।

নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের মো. আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদী শহরে একটি কারখানায় চাকরি করতেন। আর কাঞ্চন মিয়া রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে।

পরিবারগুলোর কোনো অভিযোগ নেই মর্মে তাদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭