হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে শহীদ হাদির গায়েবানা জানাজা ও মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার মহিপাল ফ্লাইওভারের নিচে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন স্থানীয় জেলা জামায়াত আমির মুফতি আবদুল হান্নান। অংশ নেন জেলার বিপ্লবী ছাত্র-জনতা। এসময় হাদির মাগফিরাত কামনায় দোয়া ও তার মৃত্যুকে শহীদি মার্যাদা দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা হয়।

এছাড়া হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখি উভয় লেনে যানজটের সৃষ্টি হয়।

এরআগে জুমার নামাজের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ব্যানারে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শহীদ শহিদুল্লা সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক আবদুল আজিজ বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি প্রস্তুত। যতদিন এ দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদির খুনিরা যেখানেই থাকুক, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’