হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে ফজলে করিম

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল এর আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। এর আগে সিআইডি ওই হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ নভেম্বর অস্ত্র মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

ফজলে করিমের বিরুদ্ধে ৫ আগস্টের পর হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজন মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য হেলিকপ্টারে করে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ