হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈরাগ এলাকার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বৈরাগ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহতরা হলেন- মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১), আবুল কাশেমের ছেলে সিফাত (১০) ও আরও একজন।

স্থানীয়রা জানান, সকালে কেপিজেড পাহাড়ের পাশে একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল। এ সময় পাহাড় ধসে পড়ে কয়েকজন শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি