হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপিতে বড় রদবদল, ১৬ থানার ওসি বদলি

চট্টগ্রাম ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন ১৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো দৃঢ় ও সমন্বিতভাবে ধরে রাখতে এ পরিবর্তন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার সকালে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে এ বদলি করা হয়।

সিএমপির আদেশে বলা হয়, অবিলম্বে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের নিজ নিজ থানা/কর্মস্থলে যোগ দিতে হবে এবং বর্তমান ওসিদের দায়িত্ব হস্তান্তর করে নির্ধারিত নতুন কর্মস্থলে রওনা দিতে হবে।

কোতোয়ালি, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, বায়েজিদ, হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, খুলশীসহ বিভিন্ন থানার ওসিদের একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে কাউকে থানার দায়িত্ব থেকে সরিয়ে সিএমপির বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। কয়েকজনকে নতুন থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি হওয়া ওসিদের তালিকা

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না