হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেরামতের কাজ চলছে কর্ণফুলী টানেলে, স্বাভাবিক থাকবে যানচলাচল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের টানেলের একটি টিউবে যন্ত্রাংশ মেরামতের কাজ চলমান রয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত চার দিনব্যাপী এই কাজ চলবে।

রোববার রাত ১০টা থেকে টানেলের দক্ষিণ পাশের টিউবে মেরামত কাজ শুরু করেন প্রকৌশলী ও শ্রমিকরা। এ সময়ে যান চলাচল চালু থাকবে টানেলের উত্তর পাশের টিউবে। তবে উভয় দিনে টিউব দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারবে।

কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানিয়েছেন, জনসাধারণের ভোগান্তি কমাতে কাজ রাতের বেলায় করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেলের দুটি টিউব পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। নদীর তলদেশ থেকে ১৮ থেকে ৩১ মিটার গভীরে নির্মিত এই টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি