হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চাঁদপুর

জুলাই বিপ্লবের পর করা মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, জুলাই বিপ্লবের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় করা মামলায় শাহজাহান মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান