হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু জান্নাতুল নাঈম ইরা মনি (৮) হত্যা মামলার রায় পিছিয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া রায় ঘোষণার কথা থাকলেও তা ঘোষণা করেননি।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানান, রায় দুয়েক দিন পিছিয়েছে। সম্ভাব্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার নতুন তারিখ হতে পারে।

মামলাটির একমাত্র আসামি বাবু শেখের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগে বিচার কার্যক্রম শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য উপস্থাপন করে এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।

গত ১ মার্চ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় শিশু ইরাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার শ্বাসনালি কেটে হত্যার অভিযোগ ওঠে বাবু শেখের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ইরার মৃত্যু হয়।

জেডএম

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা ৬৯ পর্যটক

ফুলগাজীতে চেক জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্মসাৎ

বাঁশখালীতে ২০ হাজার মানুষ পানিবন্দি, ভারি বর্ষণ

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

রাঙামাটিতে তিন দিন ধরে বৃষ্টি, পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু

ভারি বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম

টেকনাফ-সেন্টমার্টিনে ছয় দিন ধরে বন্ধ নৌ চলাচল

চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা

অতিবর্ষণে চট্টগ্রাম নগরীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫