হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকার যুবতী ইয়াবাসহ আটক হাজীগঞ্জে, জব্দ প্রাইভেটকার

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকারটি (এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫) জব্দ করা হয়েছে।

চেকপোস্ট পরিচালনায় ছিলেন পুলিশের হাজীগঞ্জ সার্কেল কর্মকর্তা মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আটক যুথি (২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করেন। তিনি নিজেকে একজন ড্যান্সার এবং তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে দাবি করেন। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছেন তাই এগুলো সাথে এনেছেন বলে দাবি তার।

অন্য ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তিনি যুথির বন্ধু।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন মাদক আইনে মামলা দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর ৪টায় হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ী জব্দ, মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান