হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণঅভ্যুত্থানে হামলাকারীকে জামিন দিয়ে পুনর্বাসন করেছে প্রশাসন

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে জুলাইয়ে আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্বদানকারীকে জামিন দিয়ে পুনর্বাসনের অভিযোগ জানিয়েছেন বান্দরবানের এক বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

শনিবার (৩০আগস্ট) বান্দরবান প্রেসক্লাবের সামনে বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা বান্দরবানে ২৪ সালের জুলাইয়ে আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশকে উচ্চ আদালত জামিন দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরো বলেন, ফ্যাসিবাদি কাঠমো এখনো রয়ে গেছে। বিচার বিভাগ ও প্রশাসনের ভিতরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর। তারা এসি রুমে বসে বিপ্লবীদের হত্যা, হামলার ষড়যন্ত্র করছে।

মানবন্ধনে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সব কার্যক্রম বন্ধ করারও দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ।

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের লাশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগের দোসরকে পুনর্বাসনের অভিযোগ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর