হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড থেকে ঢাকায় আসছে বিএনপির ২০ হাজার নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসন থেকে ধানের শীষের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর নেতৃত্বে ইতোমধ্যে প্রায় ২০ হাজার নেতাকর্মী রাজধানী ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাতেও আরও অন্তত পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, মোট ৯০টি ওয়ার্ড এবং নগরের পাহাড়তলী ও আকবরশাহ থানাধীন দুটি ওয়ার্ড মিলিয়ে সংসদীয় এলাকার প্রায় ২০ হাজার নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার ও বুধবার ভোরে আরও অন্তত পাঁচ হাজার নেতাকর্মী রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’