হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। দুর্ঘটনার পর বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা দেয়। পথে সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক লাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে পড়ে রেললাইনের পাশে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান