হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। লিটন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় দুইজন যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন চালক লিটন মিয়া। পথিমধ্যে মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক লিটন মিয়া নিহত হন এবং অজ্ঞাতনামা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, অটোরিকশাচালককে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তিনি হাসপাতালেই মৃত অবস্থায় এসেছেন । আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

এমই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস

লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

৫৩ স্টেশন বন্ধ, কোনোটি অচল ২৫ বছর

ফেনীতে পুলিশ সুপারের পর বদলি হলেন দুই থানার ওসি