হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলোচিত বাবলু হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

রাউজানে মাটি কাটা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হওয়া কাউসার-উজ-জামান বাবলুর (৩৬) ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) ভোরে পূর্ব রাউজান এলাকা থেকে মামলার ৩ ও ৫ নং আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি সাজেদুল ইসলাম।

আটককৃতরা হলেন— রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের রহমতপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মো. শফি (৩৯) এবং একই ওয়ার্ডের ঢালারমুখ কাজীপাড়ার মো. নুরুল আমিনের ছেলে মো. সুমন (৩৩)।

ওসি সাজেদুল ইসলাম জানান, নিহতের বাবলুর পিতা আবুল কালাম সওদাগর বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা (মামলা নং ২১) দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়।

জানা যায়, গত শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মাটি ও বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে কাউসার-উজ-জামান বাবলুকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত বাবলু ঢালারমুখ এলাকার নঈম সওদাগরবাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক।

এর আগে বাবলুর লাশ নিয়ে সড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন প্রশাসন ও থানার পুলিশকে।

ওসি সাজেদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা কারাগারের যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ