হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনুমতি ছাড়া বিদেশে গমন করা সেই ইউপি চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

আমার দেশ সংবাদ প্রকাশের পর—

কুমিল্লা প্রতিনিধি

অনুমতি ছাড়া বিদেশে গমন করা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ। গত ১৮ জুন কুমিল্লা জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া সৌদি আরবে গমনের বিষয়ে গত ১৩ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় ‘অনুমতি ছাড়াই বিদেশভ্রমণ ইউপি চেয়ারম্যানের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর গত ১৬ জুন সহকারী কমিশনার (ভূমি), ব্রাহ্মণপাড়া তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

জানা গেছে, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম দাখিলকৃত পাসপোর্ট বইয়ের ০৬ নম্বর পাতায় দেখা যায়, তিনি গত ২৯ মার্চ ২০২৬ ইং তারিখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন এবং ১৭ এপ্রিল ২০২৬ তারিখে একই বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের সিল রয়েছে। ফলে তিনি গত ২৯ মার্চ ২০২৬ থেকে ১৭ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেছেন বলে তদন্ত কর্মকর্তার কাছে প্রতীয়মান হয়েছে।

উল্লেখ্য, এ কার্যালয়ের সংরক্ষিত নথিতে বর্ণিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওই সময়ে বিদেশ গমনের অনুমোদনের জন্য কোনো আবেদন পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিনা অনুমতিতে সৌদি আরব গমনের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জনপ্রতিনিধিদের দেশের বাইরে গমন করতে হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অথচ এ নির্দেশনা অমান্য করে গত ২৯ মার্চ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান চেয়ারম্যান জহিরুল ইসলাম।

কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ দৈনিক আমার দেশকে বলেন, ‘আমরা গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর পাঠিয়েছি। অভিযোগটি সত্য প্রমাণিত হয়েছে। পরবর্তী ব্যবস্থা মন্ত্রণালয় নেবে।’

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ফয়’স লেকে গ্যাস পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, খুঁজে পেতে পরিবারের আকুতি

মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আহত ২

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ