হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে ডাকাতি, ২৮ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লা দেবিদ্বার-চান্দিনা সড়কে এক সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে নগদ টাকা, রিয়েল, ডলারসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

বুধবার (১৬ জুলাই) ভোরে দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কের নবিয়াবাদ স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার আশিকুর রহমান (২৭) উপজেলার মোহনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র।

আশিকুর রহমান জানান, সৌদি থেকে এসে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকা বিমানবন্দরে নামেন তিনি। পরে প্রবাসী ট্যাক্সি দিয়ে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুরে রওনা দেন। ভোর ৪টায় দেবিদ্বার-চান্দিনা সড়কের নবিয়াবাদ স্টিলব্রিজ এলাকায় তাদের গাড়িটির গতিরোধ করে ১০-১২ জন ডাকাত। এ সময় ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আশিকুরের ইকামা, ব্যাংক কার্ড, আট ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, রিয়েল, ডলার, ল্যাপটপ, মোবাইলসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে এ বিষয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভুক্তভোগী আশিকুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার