হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে জুলাই বিপ্লবের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর পৌনে দুইটার দিকে স্মৃতিস্তম্ভের গোড়ার দিকে টায়ারে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের ধরতে পুরো জেলায় পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে।

এমই

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

টেকনাফ পাহাড়ে গোলাগুলি, ৫৬ জিম্মি উদ্ধার

মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না

রাষ্ট্রীয় সম্মান ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ইউএনও বললেন সন্ধ্যার পর নিয়ম নেই

তাহসিন হত্যায় গুলি ছুড়ে ৮ জন, অস্ত্র সরবরাহ করে ৩ জন

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

কক্সবাজার থেকে পর্যটকবাহী ৩টি জাহাজ যাচ্ছে সেন্টমার্টিন

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারে শোকের মাতম

দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতি করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী