হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধান উপদেষ্টাকে হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টাকে হুমকি দেয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়।

আটক শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে।

জানা গেছে, ইমরানের সাথে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। ইমরান গোপালগঞ্জে গিয়ে বিভিন্ন মিটিং-মিছিলের ছবি তার ফেসবুক আইডিতে প্রচার করে। এদিকে আজ ভোরে ইমরান গ্রেপ্তার হলে ফেসবুকে পোস্ট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পুলিশ জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। সর্বশেষ গত রোববার (৯ ডিসেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান। এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের আরো ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে বলও জানা গেছে।

গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ