হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনার ফাঁসি চান চট্টগ্রামের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার

চট্টগ্রাম ব্যুরো

জুলাই গণহত্যার প্রধান আসামি ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্ব্বোচ্চ শাস্তি দাবি করেছেন বন্দরনগরী চট্টগ্রামের জুলাই যোদ্ধারা। তারা বলছেন, শেখ হাসিনা আমাদের দেড় হাজারের বেশি ভাই-বোনকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। অনেক মায়ের বুক খালি করেছে। তার নির্দেশে জুলাই গণহত্যা, শাপল গণহত্যা ও পিলখানা হত্যা হয়েছে। জুলাই বিপ্লবের দেড় বছরের মাথায় তার রায় ঘোষণা হওয়ায় আমরা খুশি। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা আজ তার সর্ব্বোচ্চ শাস্তি চাই।

সোমবার সকালে আমার দেশকে এমন অনুভূতি ব্যক্ত করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলো।

জুলাই শহীদ মাহবুবুর রহমানের ভাই মনজুরুর হাসান জানান, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনী হাসিনার রায় ঘোষণা হচ্ছে। আমরা জানিনা ট্রাইব্যুনাল কি রায় ঘোষণা দেবে। তবে আমার বিশ্বাস তার ফাঁসির রায় আসবে। এটাই তার প্রতি ইনসাফ। আমরা বিচারের অপেক্ষায় আছি। আমাদের পরিবার বিচারের অপেক্ষায় আছে। আমার ভাইয়ের আত্মা হয়তো আজ একটু হলেও শান্তি পাবে। আমার মা হয়তো একটু হলেও স্বস্তি পাবে। তিনি জানান, ২০২৪ সালে জুলাই বিপ্লবে অংশ নিয়ে তার ভাই মাহবুবুর রহমান ফেনীর মহিপালে নিজাম হাজারীর ক্যাডার বাহিনীর গুলিতে শহীদ হন। তারা পরিবারসহ চট্টগ্রামে থাকেন।

আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মশিউর রহমান মাহি জানান, আজ ২৪’র গণহত্যায় দায়ী হাসিনার বহুল কাঙ্খিত রায়। আমরা চাই তার ফাঁসি হোক এবং তাকে দেশের ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো হোক। আমরা মনে করি এই রায় ইতিহাসের অংশ হয়ে থাকবে। পুরো জাতি রায়ে হাসিনার ফাঁসি প্রত্যাশা করছে এবং অপেক্ষায় আছে।

জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম জানান, হাসিনার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হোক আমরা এটাই চাই। তার অপরাধে আজ হাজারো মায়ের বুক খালি, শত শত ভাই পঙ্গু, এখন আঘাতের চিহ্ন দগদগে।

এদিকে হাসিরা রায়কে ঘিরে চট্টগ্রামে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট স্থাপন করেছে র‌্যাব, পুলিশ। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি করা হচ্ছে। কাউকে সন্দেহ হলেও তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চাঁদপুরসহ দেশের যেসব এলাকায় শুক্রবার উদযাপন হবে ঈদুল ফিতর

প্রস্তুত কক্সবাজার, যেখানে ঘুরতে পারেন পর্যটকরা

চট্টগ্রামে রেলস্টেশনে স্বস্তি, ভিড় বাড়ছে বাসে

চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়

মুরাদনগরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

কুমিল্লা কারাগারেই মায়ের সঙ্গে ঈদ করছে ১৫ শিশু

চট্টগ্রামের টেরি বাজারে আগুনে দুজনের মৃত্যু

চট্টগ্রামে বহুতল মার্কেটে আগুন, দুইজনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনী, স্বস্তিতে ফিরছে যাত্রীরা

ঈদের ছুটিতে পর্যটকরা ছুটছেন পাহাড়, সমুদ্র, চা বাগানে