হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুকুরে ভাসছিল পাহারাদারের লাশ, গলায় আঘাতের চিহ্ন

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ভাসমান অবস্থায় আক্কাছ আলী নামে এক ফিশ হ্যাচারির পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আক্কাছ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের ছেলে।

ধরখার ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, সকালে পুকুরে আক্কাসের লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় জখম রয়েছে।

তিনি বলেন, পুকুরে মাছ চুরি করতে এসে পাহারাদার বুঝে ফেলায় তাকে হত্যা করে পানিতে ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা