হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

‎চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা আলাউদ্দিন আহমেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

‎আলাউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি এবং একই পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ ভূঁইয়ার ছেলে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চাঁদপুর সদর এলাকা থেকে গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক